নিউটার্ন ডেস্ক :
রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এতে অন্তত ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে তবে গ্রাহকদের ওপর তাৎক্ষণিকভাবে কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছে ব্যাংকটি।

গ্রাহকদের কাছে পাঠানো চিঠিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান লুৎফুল হাবিব বিক্রির বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়েছে, বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ তাদের ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির বিষয়টি খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে।

রিটেইল ব্যাংকিং বিক্রির এই প্রক্রিয়ার সময় গ্রাহকদের আমানত ও বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদে রয়েছে এবং গ্রাহকরা স্বাভাবিক নিয়মে ব্যাংকিং লেনদেন চালিয়ে যেতে পারবেন বলেও এতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, “আমাদের ডব্লিউআরবি ব্যবসা বিক্রি হতে অন্তত ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে এবং এটি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমোদনের ওপর নির্ভরশীল।”

তবে, গ্রাহকদের এই প্রক্রিয়ার যে কোনো আপডেট বা নতুন তথ্য নিয়মিত জানানো হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

১২০ বছরেরও বেশি সময় ধরে ব্যাংকটি বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আমাদের আন্তর্জাতিক নেটওয়ার্ক, সীমান্ত পেরিয়ে লেনদেনের সুবিধা ও খাতের দক্ষতার মাধ্যমে আমরা গ্রাহকদের সহায়তা দিয়ে যাব।”

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং বিক্রির সিদ্ধান্ত হলেও এসসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং (সিআইবি) ব্যবসা প্রসারের ওপর বিশেষ জোর দেব তারা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *