আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার আটপাড়ায় নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, তেলিগাতী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুল হক চন্দন এবং জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি সাইফুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে কন্যাশিশুদের অধিকার, সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের শিক্ষা, নিরাপত্তা ও বিকাশের সুযোগ নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *