আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার ৪নং বানিয়াজান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সাথে সাথে নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা ও গণসংযোগ জোরদার করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় রবিবার (১১ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত বানিয়াজান ইউনিয়নের আটিকান্দা, মহড়াকান্দা ও পাঁচগজ গ্রামসহ বিভিন্ন এলাকায় আলহাজ্ব মাসুম চৌধুরী সর্বস্তরের ভোটারদের সাথে কুশল বিনিময় ও ব্যাপক জনসংযোগ চালান। জনসংযোগকালে তিনি এলাকার কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও প্রবীণ ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন এবং স্থানীয় উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। এ সময় ভোটারদের মুখে তার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সেবামূলক কাজের প্রশংসা শোনা যায়। মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাসুম চৌধুরী বলেন, “আমি বানিয়াজান ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা নিয়ে এই অবহেলিত এলাকাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য।” জনসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ সমর্থক ও ভোটার উপস্থিত ছিলেন। Post Views: 132 Post navigation আটপাড়ায় নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালন তেঁতুলিয়ায় জমি নিয়ে বিরোধ,ফলন্ত ধানক্ষেতে আগাছা নাশক প্রয়োগ; নিঃস্ব কৃষকের বুকফাটা আর্তনাদ, থানায় অভিযোগ