দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) পৃথক পৃথক অভিযান চালিয়ে ঠাকুরগাঁও জেলার হরিপুর ও পীরগঞ্জ এবং দিনাজপুর জেলার বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে। ১৪ অক্টোবর ২০২৬ তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ অক্টোবর ২০২৬ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধীনস্থ এনায়েতপুর, ফকিরগঞ্জ এবং বাশালগাঁও বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় চোরাচালানা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ২৪ বোতল, ইয়াবা ট্যাবলেট ১৫০পিস, ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ৯১ পিস এবং বিক্রয় নিষিদ্ধ ৩৩৪ বোতল সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও বিক্রয় নিষিদ্ধ সিরাপের সর্বমোট সিজার মূল্য ১ লক্ষ ৯৯ হাজার ৪০০ টাকা। বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও বিক্রয় নিষিদ্ধ সিরাপ এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের সনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *