ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়ায় লাইসেন্স ছাড়া মৎস্য ও গো খাদ্য বিক্রির অপরাধে ২ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মালঞ্চি বাজারে মোর মিলস এন্ড ট্রেডার্স ও তানিম ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শামসুল ইসলাম। মোর মিলস এন্ড ট্রেডার্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান জানান, অভিযানকালে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘন করে লাইসেন্স ছাড়া মৎস্য খাদ্য বিক্রির অপরাধে একই আইনের ২০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে তানিম ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. মো. রোকনুজ্জামান জানান, মৎস্য ও পশুখাদ্য আইন ২০১২, ৪( ২০) ধারা অনুযায়ী লাইসেন্স না থাকায় ও মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়, এসময় ভেটেরিনারি সার্জন, ডা. এস এম লতিফুর রহমান উপস্থিত ছিলেন। Post Views: 41 Post navigation দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বিজিবি