দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর সদর উপজেলা সমবায় অফিসার ও ১০নং কমলপুর ইউনিয়নের প্রশাসক মোঃ জয়নাল আবেদিন বলেছেন, গ্রামের দরিদ্র নারী-পুরুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ও ক্ষমতায়নে আমরা কাজ করছি। সিডিএ কেবল সহায়ক ও পরামর্শের ভূমিকা পালন করে যাচ্ছে। সিডিএ স্থানীয় প্রশাসন ও জনসংগঠনের সাথে সমঝোতা স্বাক্ষর ও চুক্তিপত্রে স্বাক্ষর প্রদানের মাধ্যমে গ্রামের দরিদ্রদের ক্ষমতায়ন বৃদ্ধি, সম্পদের টেকশই সংরক্ষণের পাশাপাশি সরকারি সকল সেবা ভোগ করার যোগসূত্র সৃষ্টি করছে।“যাদের কিছু নেই, যাদের কেউ নেই-তাদের সাথে আমরা”_ এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে মোল্লাপাড়া জনসংগঠন সদর, দিনাজপুরের আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুরের সহযোগিতায় মোল্লাপাড়া জনসংগঠনের ঘোষণা ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। মোল্লাপাড়া জনসংগঠনের সদস্য হরিপদ প্রামাণিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য নাসির উদ্দিন সরকার, খানপুর জনসংগঠনের সভা প্রধান মোঃ মমিনুল ইসলাম, ব্রাক প্রতিনিধি ইসমাইল হোসেন, খানপুর জনসংগঠনের নেত্রী রিপা রানী, মোঃ মোখলেসুর রহমান, সহ-সভাপতি সন্ধ্যা রানী, মহিলা ইউপি সদস্য প্রার্থী মোছাঃ মহসিনা আক্তার। স্বাগত ও সঞ্চালকের দায়িত্ব পালন করতে গিয়ে সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী মনা বাবু বলেন, এই গ্রামে ভূমিহীন সদস্যদের সরকারি নীতিমালা অনুযায়ী তাদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে ভূমি প্রদানের ব্যবস্থা করা হবে। আমরা চাই তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে। Post Views: 29 Post navigation দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা বিশ্ব মান দিবস পালিত