দিনাজপুর প্রতিনিধি।। “অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব- সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় এবারও দিনাজপুর জেলাতে জেলা প্রশাসন ও বিএসটিআই দিনাজপুরের আয়োজনে ৫৭ তম বিশ্ব মান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ অক্টোবর-২০২৬ বুধবার সকাল দশটায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (কাঞ্চন) ৫৭ তম বিশ্ব মান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)এস. এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, জেলা সিভিল সার্জন এর প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ হোসেন মোঃ নাহিদ প্রমুখ।

মুল প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের বিশেষজ্ঞ অতিথি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুড সায়েন্স এন্ড নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. হাবিবা খাতুন।

দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা করেন দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের সভাপতি এডভোকেট মোঃ হাবিবুর রহমান শাহীন।

অনুষ্ঠানে বিএসটিআই এর পরিদর্শক ( মেট্রোলজি) মীর মোঃ সাইফ আলীর সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাহবার কবির পিয়াল, মঞ্জুর মোর্শেদ সুমন, সমাজকর্মী মকিদ হায়দার শিপন, মধু ব্যাবসায়ী মুজতবা হাসনাইন, জেলা বেকারী মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ, ডাচবাংলা ব্যাংকের
( রকেট ব্যাংকিং) রিজিওনাল ম্যানেজার এস. এম শহিদুল ইসলাম প্রমুখ ।

স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই এর উপপরিচালক ও অফিস প্রধান মোঃ জুলফিকার আলী।

বিএসটিআই এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিএসটিআই এর সহকারী পরিচালক মহাসিন রব্বানী,বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ,প্রতিনিধি, চেম্বারের নেতৃবৃন্দ,বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উদ্যোক্তা, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *