ভোজপুরি গানে অভিনয় করে খ্যাতি পান সোনম। ‘রাইজ় অ্যান্ড ফল’ রিয়্যালিটি অনুষ্ঠানে এসে জানালেন যে, তার সাত বছরের একটি ছেলে আছে। বিনোদন ডেস্ক : ‘রাইজ় অ্যান্ড ফল’ নামক রিয়্যালিটি অনুষ্ঠানের প্রতিযোগী তথা অভিনেত্রী সোনম মালিক নিজের ব্যক্তিগত জীবনের কথা জানালেন ভোজপুরি অভিনেত্রী কাজল রাঘওয়ানিকে। আবেগঘন মুহূর্তে সোনম জানান, তার সাত বছরের একটি ছেলে রয়েছে। কিন্তু গত এক বছর ধরে তাকে ছেলের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না বলে দাবি করেন অভিনেত্রী।আনন্দবাজার ডট কম অনুষ্ঠানের একটি পর্বে কান্নায় ভেঙে পড়েন সোনম। তাকে এ ভাবে ভেঙে পড়তে দেখে কাজল জানতে চান যে, তার কী হয়েছে। বাড়ির এককোণে বসে দু’জনে কথা বলতে শুরু করেন। সেই সময় নিজের লকেটটি কাজলকে দেখিয়ে ফিসফিস করে সোনম বলেন, “এটা আমার ছেলে।” পাশাপাশি, বিষয়টি গোপন রাখার অনুরোধও জানান তাকে। সোনম বলেন, “আমি ওর জন্যই এখানে এসেছি। ওর সঙ্গে আমাকে দেখা করতে দেয় না। এক বছর ধরে ওকে দেখিনি।” ছেলের বয়স এবং সে কোথায় থাকে, তা জানতে চান কাজল। উত্তরে সোনম জানান, তার ছেলে হরিয়ানায় থাকে এবং তার বয়স সাত বছর। ছেলের সঙ্গে দেখা করতে না পারার যন্ত্রণার কথা বলতে থাকেন সোনম। নীরবে তার কথা শোনেন কাজল। হরিয়ানার মেয়ে সোনম ভোজপুরি মিউজ়িক ভিডিয়োয় অভিনয়ের মাধ্যমে বিনোদনজগতে পরিচিতি পেতে শুরু করেন। ২০২৫ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়া ‘আরা কে ওথলালি’ গানে পবন সিংহের সঙ্গে অভিনয়ের মাধ্যমে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। ধীরে ধীরে অভিনয়েও পা রেখেছেন তিনি। তবে তার ব্যক্তিগত জীবন কেন টালমাটাল, কেন তাকে ছেলের সঙ্গে দেখা করতে দেয়া হয় না বা কে বাধা দেয়— সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। Post Views: 33 Post navigation দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত হলো ‘মহাদুর্গা ফরাহের হাতেই বলিউডে আত্মপ্রকাশ হবে সানিয়া-পুত্রের! আট বছর আগে কী কথা দিয়েছিলেন বান্ধবী?