দিনাজপুর প্রতিনিধি।।
সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধ, সাইবার সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ১১ জুলাই ২০২৬ খ্রি. দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন, দিনাজপুর-এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, দিনাজপুর ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, দিনাজপুর ।

পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও এর অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে। তাই সাইবার সুরক্ষা আইন সম্পর্কে সকলকে সচেতন হতে হবে এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, নিজেদের মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিরাপদ রাখতে অ্যাপসসমূহে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং #টু-স্টেপভেরিফিকেশন(Two-Step Verification) চালু রাখতে হবে। অচেনা বা সন্দেহজনক #ফিশিং_লিংক থেকে সতর্ক থাকতে হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

পুলিশ সুপার মহোদয় উপস্থিত অভিভাবকদের উদ্দেশে বলেন, শিশু-কিশোরদের ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন করে তুলতে হবে এবং প্রযুক্তির সঠিক ও দায়িত্বশীল ব্যবহার শেখাতে হবে। কোনো ভুল বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে সন্তানদের শারীরিক বা মানসিকভাবে শাস্তি না দিয়ে ধৈর্যের সঙ্গে বিষয়টি বুঝিয়ে বলতে হবে এবং তাদের পাশে থাকতে হবে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করতে হবে। গুজব, বিভ্রান্তিকর তথ্য কিংবা উসকানিমূলক কোনো বিষয় যাচাই-বাছাই ছাড়া প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে সচেতনতা, দায়িত্ববোধ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তোলার মাধ্যমে একটি নিরাপদ, ইতিবাচক ও দায়িত্বশীল ডিজিটাল সমাজ বিনির্মাণে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *