নিউটার্ন ডেস্ক :ভারী বর্ষণের ফলে দেশের যেসব এলাকায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেখানে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিবিসি এর মধ্যে শিশু, প্রবীণ, প্রতিবন্ধী এবং গর্ভবতী নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষভাবে নির্দেশা দিয়েছেন তিনি। রোববার দুপুরে দেশের সকল বিভাগের কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে বৈঠককালে এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দুর্গত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ অন্য বাহিনীগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দুর্যোগকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যেন চুরি, ডাকাতি, মজুতদারি, ত্রাণ আত্মসাৎ বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, তা নিশ্চিত করতে হবে।” পাশাপাশি ত্রাণ বিতরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। জলাবদ্ধতায় তাদের নিজ নিজ এলাকায় ক্ষয়ক্ষতি, আশ্রয়কেন্দ্রের অবস্থা, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমসহ সার্বিক পরিস্থিতির অগ্রগতির বিষয়ে প্রতিদিন প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। Post Views: 32 Post navigation সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা সম্পন্ন