নিউটার্ন ডেস্ক :

রোববার দুপুরে ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত ওই জানাজা তার পরিবার, আত্মীয়-স্বজন এবং সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন ছাড়াও আরও অনেকে অংশ নেন।বিবিসি

প্রয়াতের বড় ছেলে নওশাদ জমির, যিনি পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য, তিনি এক বার্তায় জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তার বাবার মরদেহকে নিজ এলাকা পঞ্চগড়ে নেয়া সম্ভব হচ্ছে না।

বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে প্রয়াত মি. সরকারকে সংসদ প্রাঙ্গণে দাফন করার কথা রয়েছে।

সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

সাবেক এই স্পিকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের রোববার সকালে এক শোকবার্তায় তারা প্রয়াতের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও শোক প্রকাশ করেছেন বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আইনজীবী সমিতিসহ বিভিন্ন আইনজীবী সংগঠন।

বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা জমির উদ্দিন সরকার রোববার ভোরে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এসময় তার বয়স হয়েছিল ৯৪ বছর।

মি. সরকার ১৯৩১ সালের পহেলা ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্ম নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ার সময় তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন।

পরে বিএনপিতে যোগ দেওয়া জমির উদ্দিন সরকার আমৃত্যু দলটির স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

জীবদ্দশায় পাঁচবারের সংসদ সদস্য জমির উদ্দিন সরকার জিয়াউর রহমানের মন্ত্রিসভায় গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন।

পরে ২০০১ সালের ২৮ অক্টোবর অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নেন। ২০০৯ সালের ২৫শে জানুয়ারি পর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন।

এছাড়া ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর ২১ জুন থেকে ছয়ই সেপ্টেম্বর পর্যন্ত জমির উদ্দিন সরকার বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *