দিনাজপুর প্রতিনিধিদিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত শিক্ষিত বেসামরিক যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেসিকইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় উপজেলার এলুয়াড়ি ইউনিয়ন পরিষদ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মসূচিরআনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি)। যা আগামী ১৮ আগস্ট পর্যন্ত চলবে। প্রশিক্ষণে সীমান্ত এলাকায় বসবাসরত ১৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মিজানুর রহমান (পিবিজিএমএস), এলুয়াড়ী ইউনিয়নপরিষদের চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলামসহপ্রশিক্ষকগণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় বসবাসরত বেসামরিক শিক্ষিত যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে। আজকের যুবকরা আগামীদিনের ভবিষ্যত। তারা এই প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান তৈরী করতেপারবেন। এতে করে আত্মনির্ভরশীল হতে পারবেন। Post Views: 24 Post navigation দিনাজপুরে আস্করপুর ইউনিয়নে পুষ্টি বিষয়ক কর্মমালা অনুষ্ঠিত