দিনাজপুর প্রতিনিধি।।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৩ এর আয়োজনে ২৮ জুলাই মঙ্গলবার দিনাজপুরের শিল্পকলা
একাডেমির মিলনায়তনে “মাদক বিরোধী সচেতনা তৈরি” বিষয়ক সচেতনতামূলক
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাগত বক্তব্যে র‌্যাব-১৩ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ কাওসার বাধন,
পিএসসি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে শিক্ষা, স্বাস্থ্য,
প্রযুক্তি, কৃষি এবং শিল্পে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি কিন্তু
উন্নয়নের পাশাপাশি কিছু সামাজিক চ্যালেঞ্জও আমাদের দেশে তৈরী হয়েছে। এর মধ্যে
উদ্বেগজনক হলো মাদকাসক্তি এবং মাদকের অর্থের যোগানের জন্য চুরি, ডাকাতি,
ছিনতাই, খুন এবং অন্যান্য সামাজিক অপরাধ ঘটেই চলেছে। বাংলাদেশ আমার অহংকার
এই বিষয়কে ধারণ করে র‌্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন মাদকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের
অভিযান পরিচালনা করে আসছে।
এছাড়াও অন্যান্য বক্তারা বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার
পাশাপাশি সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে বিজিবি মাদক পাচার রোধে নিয়মিত অভিযান
পরিচালনা করে এবং দেশের নিরাপত্তা ও জনস্বার্থে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব
পালন করে।
মাদক আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি শুধু
একজন মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে না, বরং তার পরিবারকে দুর্ভোগে
ফেলে এবং সমাজে অপরাধ, সহিংসতা ও নৈতিক অবক্ষয়ের জন্ম দেয়। একজন মাদকাসক্ত ব্যক্তি
ধীরে ধীরে তার কর্মক্ষমতা, আত্মসম্মান ও ভবিষ্যৎ হারিয়ে ফেলে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল
ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা,পিপিএম, স্কোয়াড
কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল নিশাত, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
দিনাজপুরের জেলা কমানডেন্ট নুরুজ্জামান পিভিএম, মাদক নিয়ন্ত্রন অধিপ্তরের উপ
পরিচালক রাকিবুজ্জামান, ৪২ বিজিবি দিনাজপুরের এ্যাডজুটেন্ট আব্দুল্লাহ আল
মামুন, চেম্বার অব কমার্সের সভাপতি আবু বক্কর সিদ্দিক, এনএসআই দিনাজপুরের
যুগ্ম পরিচালক শায়লা শারমীন শম্পা প্রমুখ। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসাসহ
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থী, সুধিজন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের
কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *