‎ দিনাজপুর প্রতিনিধি।।
‎২৯ জুলাই ২০২৬ বুধবার দিনব্যাপী ঘন আনন্দময় পরিবেশের মধ্য দিয়ে দিনাজপুরে অনলাইন সংবাদপোর্টাল ‘আত্রাই বার্তা’-র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। এ উপলক্ষে দিনাজপুরের রামসাগর ডাকবাংলায় আলোচনা সভা, কেক কাটা, মধ্যাহ্নভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
‎ আত্রাই বার্তা-র সম্পাদক মো. মোজাফফর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন (রেজি. নং-রাজ: ২৯৩৬)-এর সভাপতি মো. মোফাচ্ছিলুল মাজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আতিউর রহমান আতিক, আলহাজ মো. ফারুক চৌধুরী এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. সৈয়দ আলী।
‎প্রধান অতিথি মো. মোফাচ্ছিলুল মাজেদ বলেন, “সাংবাদিকতার মূল চালিকাশক্তি হলো বস্তুনিষ্ঠ সাংবাদিকতা। অনলাইন গণমাধ্যমকে তথ্য পরিবেশনে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি আত্রাই বার্তা-র উত্তরোত্তর সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন।
‎বিশেষ অতিথি হিসেবে আতিউর রহমান আতিক তার বক্তব্যে বলেন, “বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে অনলাইন গণমাধ্যম মানুষের কাছে দ্রুত সংবাদ পৌঁছে দেয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে দ্রুততার পাশাপাশি সংবাদ প্রকাশে সত্যতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা নিশ্চিত করতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে।” তিনি আত্রাই বার্তা-র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন।
‎এছাড়াও বক্তব্য রাখেন ভোরের পাতা পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি খাজানুর হায়দার লিমন, যুগান্তর পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি ইমাম রেজাসহ উপস্থিত সাংবাদিকবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক সিকেন্দার আলী কাবুল। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আলোচনা সভা শেষে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয় এবং দেশ, জাতি ও আত্রাই বার্তা-র উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। এ সময়
‎অনুষ্ঠানে অন্যম উপস্থিত ছিলেন দৈনিক যুগের আলো পত্রিকার দিনাজপুর প্রতিনিধি ওয়াহেদুর রহমান, দি ডেইলি মর্নিং গ্লোরি পত্রিকার জেলা প্রতিনিধি আবু কাওসার, খবর একদিনের স্টাফ রিপোর্টার সুমন চন্দ্র রায়, এমকে টেলিভিশনের স্টাফ রিপোর্টার কোয়াসিম সিদ্দিকী জনি, বিজয় টেলিভিশনের ক্যামেরাপার্সন মেহেদী হাসান, বেলাল হোসেন, রাকিবুল ইসলাম রাকিবসহ বিভিন্ন গণমাধ্যম সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধান করেন পরিমল চন্দ্র দাস (পিসি দাস) ও একুশে নিউজের স্টাফ রিপোর্টার মোঃ মাসুদ রানা এবং সঞ্চালনা করেন আত্রাই বার্তা-র বার্তা সম্পাদক মো. নেছারুল ইসলাম।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *