দিনাজপুর প্রতিনিধি।।২৯ জুলাই বুধবার দিনাজপুর জেলার বাস চালক ও পরিবহন শ্রমিকদের জন্য প্রযুক্তি নির্ভর সহজলভ্যতা চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিত করতে দিনাজপুর মির্জাপুর বাস টার্মিনালের পাশে ভিশন সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গাউসুল আযম বিএনএসবি আই হসপিটালের উদ্যোগে এবং অরবিস ইন্টারন্যাশনাল ও গুড পিপুল ইন্টান্যাশনাল এর সহযোগিতায় প্রতিষ্ঠিত এই ভিশন সেন্টার স্থানীয় জনগোষ্ঠী, বিশেষ করে পরিবহন সেক্টরের কর্মিদের জন্য মানসম্মত চক্ষু সেবা আরও সহজলভ্য করবে।উদ্বোধন অনুষ্ঠানে প্রধান সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন, নিরাপদ সড়ক ব্যবস্থার জন্য একজন চালকের সুস্থ্য দৃষ্টিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মির্জাপুর ভিশন সেন্টার পরিবহন শ্রমিকদের নিয়মিত চক্ষু পরীক্ষা ও চিকিৎসার সুযোগ সৃষ্টি করবে, যা সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রশাসক ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি (গাউসুল আযম বিএনসবি আই হসপিটাল) এর চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতাল কমিটির সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, সড়ক নিরাপত্তায় চালকের দৃষ্টি সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত চক্ষু পরীক্ষা দুর্ঘটনা ঝুঁকি হ্রাস করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম রসুল রাখি, বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক মোঃ শামসুল কবীর, অরবিস ইন্টারন্যাশনাল এর কান্ট্রি ডিরেক্টর ডাঃ মুনির আহমেদ, গুড পিপল ইন্টান্যাশনাল এর প্রজেক্ট ম্যানেজার মিনহাজ আহমেদ, হাসপাতালের পরিচালক শরীফুজ্জামান পরাগ, দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগারওয়ালা এবং দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক আব্দুল কাইয়ুম। কান্ট্রি ডিরেক্টর ডাঃ মুনির আহমেদ বলেন, এই ভিশন সেন্টারে অরবিস এর বিশ্বখ্যাত টেলিমেডিসিন ও ই-লার্নিং প্ল্যাটফর্ম সাইবারসাইট ব্যবহার করা হবে। এর মধ্যমে স্থানীয় চক্ষু সেবা কর্মীরা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) পরামর্শ গ্রহণ করতে পারবেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন হাসপাতাল কমিটির নির্বাহী সদস্য এ্যাডঃ মেহেরুল ইসলাম। বাস ড্রাইভার আই স্ক্রিনিং প্রজেক্ট প্রোগ্রাম সম্পর্কে বক্তব্য রাখেন গাউসুল আযম বিএনএসবি আই হসপিটালের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক প্রশাসন (ভারপ্রাপ্ত) মোঃ সাজেদুর রহমান, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এন্ড পার্টনারশীপ ম্যানেজমেন্ট মোঃ ইকবাল হোসেন প্রমুখ। Post Views: 28 Post navigation ফুলেল শুভেচ্ছায় নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ানকেবরণ করলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর