:সেবা গ্রহীতাদের সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা প্রদান দিনাজপুর প্রতিনিধি।।২৭ জুলাই ২০২৬ খ্রি. দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম দিনাজপুর কোতয়ালী থানা আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রেখে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার পাশাপাশি জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা, অপরাধ দমন ও নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, থানায় আগত সেবাপ্রার্থীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং তাদের দ্রুত, কার্যকর ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি থানায় আগত সেবা গ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও মতামত শোনেন।এ সময় তিনি সেবা গ্রহীতাদের অভিযোগ ও সমস্যাসমূহ দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে জনগণের প্রত্যাশিত, দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিতকরণ, দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা এবং থানায় আগত সকল সেবা গ্রহীতার সঙ্গে মানবিক, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), দিনাজপুর; মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুর; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ; অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা, দিনাজপুর এবং কোতয়ালী থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স। Post Views: 16 Post navigation দিনাজপুরে চক্ষু চিকিৎসার জন্য বাস চালক ওপরিবহন শ্রমিকদের জন্য ভিশন সেন্টারের উদ্বোধন চাকরির প্রলোভন দেখিয়ে ৪১ লাখ টাকা ও ব্ল্যাকমেইলের অভিযোগে দিনাজপুরে নারীসহ ৩ জন গ্রেফতার