দিনাজপুর প্রতিনিধি।।সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল টাকা হাতিয়ে নেয়া এবং পরবর্তীতে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে দিনাজপুরে একটি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে চক্রের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত ১৯ বছর বয়সী এক নারীও রয়েছেন। অভিযোগের বিবরণ:ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত নারী নিজেকে কাস্টমস অফিসার পরিচয় দিয়ে ভুক্তভোগীর স্ত্রীকে সরকারি চাকরি দেয়ার কথা বলেন। এর বিনিময়ে ধাপে ধাপে মোট ৪১ লাখ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ। পরে পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে ভুক্তভোগীকে বাসায় ডেকে নিয়ে চোখ বেঁধে জোরপূর্বক আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। সেই ভিডিও ব্যবহার করে দীর্ঘদিন ধরে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। Post Views: 22 Post navigation “দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসা কোতয়ালী থানায় আকস্মিক পরিদর্শন