নেত্রকোণার আটপাড়ায় বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে আয়োজিত ফাইনাল খেলা প্রেডিকশন কনটেস্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায় উপজেলার কলেজ মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আটপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তৌছিফুল ইসলাম তৌসিফের উদ্যোগে কনটেস্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজনটি ঘিরে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা তৌছিফুল ইসলাম তৌসিফ বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও ঐক্য গড়ে তোলে। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে তরুণদের আগ্রহকে ইতিবাচক দিকে পরিচালিত করতে এই প্রেডিকশন কনটেস্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমের বিকল্প নেই। আমরা সবসময় যুব সমাজের পাশে থাকতে চাই।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *