দিনাজপুর প্রতিনিধিআমবাড়ীর মোস্তফাপুর ইউনিয়নে জমিতে রোপনকৃত আমন ধানের চারা নষ্ট করে প্রতিপক্ষ জমি দখল করে। পার্বতীপুর উপজেলার ৭ নং মোস্তফাপুর ইউনিয়নে অসুর কোর্ট শালাইপুর গ্রামের মোঃ গোলাম রব্বানীর পুত্র মোঃ আব্দুল লতিফ এর আমবাড়ী পুলিশ ফাঁড়িতে গত ২৩-০৭-২০২৬ তারিখে দায়ের কৃত অভিযোগ সূত্রে জানা যায়। পার্বতীপুর উপজেলার হাবিবপুর মৌজার ২.৫২ শতক জমি মৃতঃ আব্দুল সামাদ মন্ডলের ওয়ারিশ মোঃ আশরাফ আলী (৫০) এর নিকট হতে গত ১৮-০৮-২০২১ তারিখে ৫০৫৪ নং রেজিস্ট্রি দলিল মূলে মালিকানা লাভ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিল।কিন্তু দলিল দাতা মোঃ আশরাফ আলী তার পিতার ওয়ারিশগণ মোঃ আকবর হোসেন (৬০), মোঃ আনারুল (৫৫), মোছাঃ রানু (৫২), মোছাঃ ছায়মা খাতুন (৪৭), মোঃ আব্দুল কাহার (৩৫), মোঃ কাজল (৩২), মোঃ রিয়াজ (২৫), মোঃ ওয়াজেদ আলী (৬২), মোঃ আকিবুর (৫৮) পিতা ওয়াহেদ মন্ডল, মোঃ আশরাফুল বাবু (৪০), মোঃ আকরাম (৫৫) উভয়ের পিতা আব্দুল সামাদ গ্রাম: অসুর কোর্ট, গংরা দীর্ঘদিন ধরে ঐ জমি জোরপূর্বক জবরদখলের চেষ্টা করে আসছে। জমিজমা সংক্রান্ত বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার সিদ্ধান্ত হলেও প্রতিপক্ষ তা মানতে নারাজ।২৯-০৭-২০২৬ তারিখে দুপুর ২টার সময় মোস্তফাপুর ইউনিয়নে কাশিপুর গ্রামের অমর আলীর পুত্র মোঃ রাসেল (৩২) গংদেরকে উল্লেখ্য ব্যক্তিরা ভাড়া করে আনে । ঐ ভাড়াটিয়া বাহিনী জমিতে গিয়ে জমিতে লাগানো আমন ধানের চারা নষ্ট করে ফেলে দখল করে নেয়। জমির মালিক মোঃ আব্দুল লতিফ ও তার ভাই মোঃ আল ইমরান লিটন বাঁধা দিতে গেলে তাদেরকে তাড়িয়ে দেয় এবং হুমকি দেয়।এই ঘটনায় মোঃ আব্দুল লতিফ ন্যায় বিচারের আশায় গত ২৩-০৭-২০২৬ তারিখে আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। Post Views: 9 Post navigation আটপাড়ায় তৌছিফুল ইসলাম তৌসিফের উদ্যোগে প্রেডিকশন কনটেস্টের পুরস্কার বিতরণ