পুরো ম্যাচ খেলার থেকে এখনও অনেক দূরে কার্লোস আলকারাজ়। এখনও পুরো সুস্থ হননি তিনি। তাই সিনসিনাটি ওপেন থেকে নাম তুলে নিয়েছেন। ইউএস ওপেনে খেলা নিয়েও নিশ্চয়তা নেই। স্পোর্টস ডেস্ক : এপ্রিলের পর প্রথম বার কোর্টে নেমে টেনিস বল মারা শুরু করেছেন। কিন্তু পুরো ম্যাচ খেলার থেকে এখনও অনেক দূরে কার্লোস আলকারাজ়। এখনও পুরো সুস্থ হননি তিনি। তাই সিনসিনাটি ওপেন থেকে নাম তুলে নিয়েছেন। ইউএস ওপেনে খেলা নিয়েও নিশ্চয়তা নেই। যদি ইউএস ওপেনে খেলতে না পারেন, তা হলে এ বছর তিনটি গ্র্যান্ড স্ল্যাম খেলা হবে না আলকারাজ়ের।আনন্দবাজার ডট কম ১৩ অগস্ট থেকে শুরু সিনসিনাটি ওপেন। তার আগে একটি বিবৃতিতে আলকারাজ়ের নাম প্রত্যাহারের খবর জানানো হয়েছে। গ্র্যান্ড স্ল্যামের থেকে এক ধাপ নিচে থাকা সিনসিনাটি ওপেনে খেলতে বেশির ভাগ খেলোয়াড়ই মুখিয়ে থাকেন। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে বিশ্বের তরুণতম খেলোয়াড় হিসাবে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম জিতে ফেলেছেন আলকারাজ়। কিন্তু এপ্রিলে বার্সেলোনা ওপেনে একটি ম্যাচ খেলতে গিয়ে ডান হাতের কব্জিতে চোট পান। সেই চোটের কারণে ফরাসি ওপেন এবং উইম্বলডনে খেলতে পারেননি। এপ্রিলে একটি পুরস্কার অনুষ্ঠানে গিয়ে আলকারাজ় বলেছিলেন, “আমার সামনে দীর্ঘ কেরিয়ার পড়ে রয়েছে। অনেক বছর খেলতে চাই। এই মুহূর্তে ফরাসি ওপেনে খেলা নিয়ে তাড়াহুড়ো করলে ভবিষ্যতে অনেক সমস্যায় পড়তে হবে।” সিনসিনাটি ওপেনে খেললে দ্বিতীয় বাছাই হতেন আলকারাজ়। এখন দ্বিতীয় বাছাই হিসেবে খেলবেন জার্মানির আলেকজ়ান্ডার জ্বেরেব। গত সপ্তাহে আলকারাজ় কিছু ভিডিয়ো পোস্ট করেছিলেন, যেখানে তাকে পুরোদমে র্যাকেট চালাতে দেখা গিয়েছিল। বাঁ চোখটি ঢাকা দেয়া ছিল। অনেক খেলোয়াড়ই এই কাজ করে থাকেন অপর চোখের শক্তি বাড়াতে। আলকারাজ়ও তাই করেছেন। কিন্তু কব্জির চোটে তাঁকে খেলতে দিচ্ছে না। Post Views: 103 Post navigation পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ স্মিথ বাঘা উপজেলা ফুটবল একাদশ -১