অভিষেক এখনই বিদেশে যেতে পারবেন না, চোখের চিকিৎসায় আগে যেতে হবে এসএসকেএম হাসপাতালে, বলে দিল হাই কোর্ট আন্তর্জাতিক ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই বিদেশে যাওয়ার অনুমতি দিল না কলকাতা হাই কোর্ট। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছিলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ জানিয়েছে, চিকিৎসা সংক্রান্ত মতামত নেয়ার জন্য বৃহস্পতিবার অভিষেককে এসএসকেএম হাসপাতালে যেতে হবে। সেখানকার চক্ষু বিভাগের প্রধান একটি মেডিক্যাল বোর্ড গঠন করে বিবেচনা করবে। শুক্রবার আদালতে রিপোর্টে জমা দেবে মেডিক্যাল বোর্ড।আনন্দবাজার ডট কম চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান ডায়মন্ড হারবারের সাংসদ। তা নিয়ে অভিষেকের আর্জি নিয়ে সোমবার শুনানি শীর্ষ আদালতে। তবে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটি আবার হাই কোর্টেই ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। অভিষেকের বিদেশযাত্রা সংক্রান্ত মামলাটি হাই কোর্টে বিচারাধীন রয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। সেখানে গত ২০ জুলাইয়ের শুনানিতে বিচারপতি জানতে চান, কলকাতার কোনও চোখের হাসপাতাল থেকে অভিষেক পরামর্শ নিয়েছিলেন কি না। তবে সাংসদের আইনজীবীর বক্তব্য, তার মক্কেলের আগে থেকেই আমেরিকায় চিকিৎসা চলছে। তবে তার বিদেশযাত্রায় আপত্তি রয়েছে রাজ্যের। অভিষেকের বিরুদ্ধে যে একাধিক মামলা চলছে, সে কথা তুলে ধরেন রাজ্যের আইনজীবী। এ অবস্থায় তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্তে সমস্যা হবে বলে হাই কোর্টে সওয়াল করেন রাজ্যের আইনজীবী। দু’পক্ষের বক্তব্য শোনার পরে হাই কোর্ট বলেছিল, প্রথমে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের কাছে যেতে হবে অভিষেককে। সেখানে পরীক্ষা করাতে হবে। যদি বিশেষজ্ঞ চিকিৎসক মত দেন যে, এই রোগের চিকিৎসা কলকাতায় সম্ভব নয় এবং বিদেশে চিকিৎসা করানো ছাড়া উপায় নেই, তবে তা চিকিৎসা সংক্রান্ত মতামত হিসেবে গুরুত্ব পাবে। তার পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। Post Views: 17 Post navigation রাজ্যে সরকারের সঙ্গে সমন্বয় রেখে উন্নয়ন কর্মসূচি নিয়েই আলোচনা! শুভেন্দুর সঙ্গে বৈঠক শেষে দাবি শতাব্দী-রচনাদের বড়পর্দায় আবার সৃজিত-অনির্বাণ জুটি! ‘কুইন ভিক্টোরিয়া এবং গোয়েন্দা কানাইচরণ’-এ কোন ভূমিকায় অভিনেতা?