পরিচালকের আসন্ন ছবি ‘কুইন ভিক্টোরিয়া এবং গোয়েন্দা কানাইচরণ’। সেই ছবিতে সুর তৈরি করছেন সৃজিত নিজেই। এই ছবিতে কোন ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে? বিনোদন ডেস্ক :মঞ্চ থেকে পর্দা— বিভিন্ন ভাবে দর্শকের নজর কেড়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এমনকি গায়ক অনির্বাণও দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন। আরও এক নতুন কাজ শুরু করতে চলেছেন অভিনেতা। নেপথ্যে সৃজিত মুখোপাধ্যায়।আনন্দবাজার ডট কম পরিচালকের আসন্ন ছবি ‘কুইন ভিক্টোরিয়া এবং গোয়েন্দা কানাইচরণ’। সেই ছবির গানের সুর তৈরি করছেন সৃজিত নিজেই। সেখানেই গান গাইবেন অভিনেতা অনির্বাণ। বড়পর্দায় সৃজিত-অনির্বাণের জুটি এই প্রথম নয়। তবে এ বারে একটু অন্য ভাবে। এই প্রসঙ্গে সৃজিত বলেন, “অনির্বাণ সুকণ্ঠের অধিকারী। খুব ভাল গান গায়। ওর গাওয়া ‘কিচ্ছু চাইনি আমি’ গানটা শেষ ১০-১৫ বছরের অন্যতম জনপ্রিয় গান। তার পরে এখন নিজের গানের দলও তৈরি করেছে অনির্বাণ। ছবির সুর তৈরি করার পরে মনে হয়েছিল এর মধ্যে একটা নাটকীয়তা আছে, অভিনয়ের জায়গা আছে। সেই ভাবনা থেকেই অনির্বাণকে বাছাই করা।” সৃজিতের মনে হয়েছে, যে মেজাজের গান তিনি বেঁধেছেন, তা অনির্বাণ ভাল গাইতে পারবেন। এই নতুন ছবিতে একটিই গান রয়েছে। আবার কেন গোয়েন্দাকেন্দ্রিক কাহিনি বড়পর্দায় নিয়ে আসার ইচ্ছা হল সৃজিতের? উত্তরে তিনি বলেছিলেন, “এর আগে যে যে গোয়েন্দা চরিত্রকে নিয়ে কাজ করেছি, তাদের মধ্যে কিছু না কিছু বিশেষত্ব আছে। তেমনই কানাইচরণের মধ্যেও একটা বিশেষত্ব রয়েছে। বইতে তার চরিত্রায়ণ, কলকাতার সঙ্গে সম্পর্ক, তার মেজাজ— এই সবকিছু পড়ে খুব ভাল লেগেছিল। তা পড়েই রাজর্ষির সঙ্গে যোগাযোগ করেছিলাম। তখনই কানাইচরণকে বড়পর্দায় আনার কথা ভেবেছিলাম।” এই ছবিতে গোয়েন্দা রূপে ধরা দেবেন যিশু সেনগুপ্ত। এ ছাড়াও দেখা যাবে ইধিকা পাল, টোটা রায়চৌধুরী, অনুজয় চট্টোপাধ্যায়, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়-সহ আরও অনেককে। চলতি মাসের শেষেই শুরু হবে ছবির শুটিং। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘ক্যামেলিয়া প্রোডাকশন’। Post Views: 21 Post navigation অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই বিদেশে যাওয়ার অনুমতি দিল না কলকাতা হাই কোর্ট