গ্রাহকদের এক্সক্লুসিভ বিএমডব্লিউ সার্ভিস দিতে প্রাইম ব্যাংক ও এক্সিকিউটিভ মোটরসের চুক্তি স্বাক্ষর ঢাকা : প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি এক্সিকিউটিভ মোটরস লিমিটেড (বিএমডব্লিউ বাংলাদেশ)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডের ফোরাম মেঘনা টাওয়ারে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা বাংলাদেশে বিএমডব্লিউ গাড়ির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এক্সিকিউটিভ মোটরস লিমিটেডের পক্ষ থেকে বিশেষ সার্ভিস সুবিধা ও আকর্ষণীয় অফার উপভোগ করবেন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং এক্সিকিউটিভ মোটরস লিমিটেড (বিএমডব্লিউ বাংলাদেশ)-এর ডিরেক্টর, অপারেশনস আশিক উন নবী। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি.-এর হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ইভিপি, সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী; এক্সিকিউটিভ মোটরস লিমিটেড (বিএমডব্লিউ বাংলাদেশ)-এর হেড অব সেলস মো. আব্দুর রহমান ও হেড অব মার্কেটিং নাফিজ ইমতিয়াজ করিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সহযোগিতা প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উন্নত লাইফস্টাইল সুবিধা ও বিভিন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন। -প্রেস বিজ্ঞপ্তি Post Views: 4 Post navigation এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর