হলিউডের তারকা অভিনেতা, তায় আবার স্পাইডার-ম্যানের বেশধারী। তবু রূপচর্চার তোয়াক্কা করেন না টম! সম্প্রতি তাকে রূপচর্চা নিয়ে প্রশ্ন করা হলে কী উত্তর দিলেন তিনি?

নিউটার্ন ডেস্ক :

স্পাইডার-ম্যানের মতো চরিত্রে অভিনয় করতে গেলে শারীরচর্চার পাশাপাশি ত্বকের যত্নও নেয়াও গুরুত্বপূর্ণ। তা টম হল্যান্ডের ক্ষেত্রেও সত্যি। তবে তার রূপচর্চার রুটিন শুনলে অবাক হতে পারেন।

হলিউডের তারকা অভিনেতা, তায় আবার স্পাইডার-ম্যানের বেশধারী। তবু রূপচর্চার তোয়াক্কা করেন না টম! সম্প্রতি তাকে রূপচর্চা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘রূপচর্চার রুটিন আছে, আবার নেইও। যখন আমি কাজ করি, তখন আমার ত্বকের দায়িত্ব নেন আমার রূপটানশিল্পী। তা ছাড়া কিছুই করি না খুব একটা। শুধু মুখটা জল দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজ়ার আর সানস্ক্রিন মাখি।’’

কিন্তু ময়েশ্চারাইজ়ারের নাম বলতে পারলেন না টম। কারণ, তার ব্যবহৃত বেশ কিছু প্রসাধনী আসে স্ত্রী, অভিনেত্রী-গায়িকা জ়েন্ডায়ার সংগ্রহ থেকেই। সাক্ষাৎকারে অভিনেতা মস্করা করে জানালেন, জ়েন্ডায়ার ক্রিম ‘চুরি’ করেই তিনি কাজ চালিয়ে নেন। টম জানিয়েছেন, রূপচর্চার জন্য যা যা দরকার, সে সব কেনার দায়িত্ব মূলত জ়েন্ডায়ার। ফলে বাথরুমে যে ক্রিম রয়েছে, সেটিই ব্যবহার করেন টম। এমনকি মজা করে বলেছেন, প্রসাধনীগুলি ঠিক কতটা দামি, তিনি সম্ভবত তা জানেনও না এবং কখনও কখনও প্রয়োজনের তুলনায় বেশি ময়েশ্চারাইজ়ারও লাগিয়ে ফেলেন।

ক্যামেরার সামনে কাজ করার সময়ে হাজারো প্রসাধনী ত্বকে মাখতে হয়। তা সে ক্রিম, সিরাম হোক বা মেকআপ সামগ্রী। তার উপর আলোর ঝলকানি। কাজের সময়ে ত্বকের উপর বেশ অত্যাচার চলে। বিশ্রাম নিতে পারে না ত্বক। তাই বাড়িতে থাকাকালীন বা সিনেমার শুটিং না চললে ত্বককে নিঃশ্বাস নেয়ার সুযোগ করে দেন টম। তখন ময়েশ্চারাইজ়ার দিয়ে ত্বকের আর্দ্রতা ধরে রাখেন আর সানস্ক্রিনের সাহায্যে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করেন। এইটুকুতেই তার ত্বক স্বস্তি পায়।

তবে টম হল্যান্ডের রুটিন দেখে হুবহু একই নিয়ম অনুসরণ করার প্রয়োজন নেই। সবার ত্বকের ধরন এক নয়। কারও ত্বক তৈলাক্ত, কারও শুষ্ক, আবার কারও ত্বক খুব স্পর্শকাতর এবং ব্রণপ্রবণ। তাই একজন তারকার ত্বকে কোনও নির্দিষ্ট রুটিন ভাল কাজ করছে মানেই সেটি অন্যের ত্বকেও একই ভাবে কাজ করবে, এমন নয়। ত্বকের প্রয়োজন অনুযায়ী রুটিন তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *