ছোটবেলা থেকেই অভিনয়ে হাতেখড়ি হেডেন প্যানেটিয়ারের। পরবর্তী সময়ে জনপ্রিয় টেলিভিশন সিরিজ় ‘হিরোজ়’-এ ক্লেয়ার বেনেট চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পান তিনি।

বিনোদন ডেস্ক :

মাত্র ৩৬ বছর বয়সেই থামল সফর। প্রয়াত মার্কিন অভিনেত্রী হেডেন প্যানেটিয়ার। জনপ্রিয় ‘হিরোজ়’ সিরিজ় খ্যাত অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মুখপাত্র। রবিবার, ১৬ অগস্ট তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনও বিশেষ কোনও তথ্য পাওয়া যায়নি। সূত্রের খবর, বেশ কিছু বছর ধরেই কোমর-পিঠে যন্ত্রণার কথা বলতেন তিনি।আনন্দবাজার ডট কম

অভিনেত্রীর সহযোগী দলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় হেডেন আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ছিলেন আলোর মতো উজ্জ্বল, এমন এক শক্তিশালী ব্যক্তিত্ব, যিনি তার পরিচিত মানুষদের এবং লক্ষ লক্ষ দর্শকের জীবনে অপরিসীম ভালবাসা ও আনন্দ এনে দিয়েছিলেন।’’

ছোটবেলা থেকেই অভিনয়ে হাতেখড়ি হেডেনের। পরবর্তী সময়ে জনপ্রিয় টেলিভিশন সিরিজ় ‘হিরোজ়’-এ ক্লেয়ার বেনেট চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পান তিনি। ‘ন্যাশভিল’ সিরিজ়ে তার অভিনীত জুলিয়েট বার্নস চরিত্রটিও বিশেষ ভাবে প্রশংসিত হয়েছিল।

টেলিভিশনের পাশাপাশি বড়পর্দাতেও একাধিক উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘রিমেম্বার দ্য টাইটানস’, ‘রেজ়িং হেলেন’, ‘আইস প্রিন্সেস’, ‘স্ক্রিম ৪’, এবং ‘স্ক্রিম ৬’-সহ একাধিক ছবিতে দেখা গিয়েছে তাঁকে।

শিশুশিল্পী হিসাবে খ্যাতি পাওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে প্রচারের আলোয় ছিলেন হেডেন। নিজের স্মৃতিকথা ‘দিস ইজ় মি: আ রেকনিং’-এ খোলাখুলি কথা বলেছিলেন তার ব্যক্তিগত জীবনের নানা কঠিন অধ্যায় নিয়ে। প্রসব-পরবর্তী মানসিক চাপ এবং মাদক সেবনের সঙ্গে তার লড়াইয়ের কথাও উঠে এসেছিল সেই বইয়ে। ২০২৬ সালের মে মাসে সেই স্মৃতিকথটি প্রকাশিত হয়।

উল্লেখ্য, ২০২৩ সালে হেডেনের ছোট ভাই জ্যানসেন প্যানেটিয়ারের মৃত্যু হয়, মাত্র ২৮ বছর বয়সে। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ভাইকে হারানোর পর নিজের জীবনে সেই ঘটনার গভীর প্রভাবের কথাও জানিয়েছিলেন হেডেন।

২০২৪ সালের এক সাক্ষাৎকারে, ভাইয়ের মৃত্যু নিয়ে কথা বলতে গিয়ে হেডেন জানিয়েছিলেন, জীবনে এত বড় এবং ভয়াবহ কোনও ঘটনা ঘটে গেলে ছোটখাটো বিষয় আর আগের মতো প্রভাব ফেলে না। ওই সাক্ষাৎকারের পর হেডেনের কথা বলার ধরন নিয়ে সমাজমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছিলেন অনুরাগীদের একাংশ। অভিনেত্রীর কথা নাকি খানিক জড়িয়ে যাচ্ছিল বলে মনে হয়েছিল তাদের।

পরে সমাজমাধ্যমে সেই নিয়েও মুখ খোলেন অভিনেত্রী। তিনি জানান, সাক্ষাৎকারের আগে তার দু’দিন ঘুম হয়নি। তার পোষ্যের অসুস্থতা নিয়ে ব্যস্ত ছিলেন। ফলে অত্যন্ত ক্লান্তও ছিলেন। সাক্ষাৎকারের বিষয় যত ভারী হচ্ছিল, ততই তার ক্লান্তি স্পষ্ট হয়ে উঠছিল বলে জানান অভিনেত্রী। সেই সঙ্গে মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজমাধ্যমে মন্তব্য করার ক্ষেত্রেও মানুষকে আরও সংবেদনশীল হওয়ার অনুরোধ করেছিলেন তিনি। তার বক্তব্য ছিল, একজন মানুষ কখন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তা না জেনে করা মন্তব্য তার উপর গভীর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *