·

·

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ম্যাগাজিন প্রকাশনা সংগঠন ‘ভয়েস অব বিজনেস’-এর উদ্যোগে দু’দিনব্যাপী ‘ভিওবি জব ফেয়ার’ ১৬ আগস্ট ২০২৬ রবিবার বিজনেস স্টাডিজ অনুষদ প্রাঙ্গণে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ভয়েস অব বিজনেস-এর প্রধান সম্পাদক ইশরাক ফারহান ভূঁইয়া স্বাগত বক্তব্য দেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম জব ফেয়ারে অংশগ্রহণকারী বিভিন্ন কোম্পানিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কার্যক্রম সম্পর্কে জানতে পারবে এবং কর্মস্থলের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে পারবে। নিয়মিতভাবে এ ধরনের জব ফেয়ার আয়োজন এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারের উপর তিনি গুরুত্বারোপ করেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা সিভি লেখা ও সাক্ষাৎকার প্রদানের দক্ষতা অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনী দিনে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের বুথ পরিদর্শন, নিয়োগের বর্তমান প্রবণতা এবং কর্মক্ষেত্রের দক্ষতা বিষয়ক এইচআর প্যানেল আলোচনা, শিক্ষার্থীদের জন্য ‘মক অ্যাপটিটিউড টেস্ট’ এবং ‘এফজিডি সেশন’ অনুষ্ঠিত হয়। ১৭ আগস্ট সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্পন্সরদের বিশেষ সেশন ও মক ইন্টারভিউ পর্ব অনুষ্ঠিত হবে।
মেলাটি বিজনেস স্টাডিজ অনুষদসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে। মক অ্যাপটিটিউড টেস্ট, এফজিডি এবং মক ইন্টারভিউ সেশনে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা অফিসিয়াল রেজিস্ট্রেশন ফর্মের মাধ্যমে সিভি জমা দিয়ে নিবন্ধন করতে পারবেন।
শীর্ষ নিয়োগ বুথসমূহের মধ্যে রয়েছে-সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া, অ্যাপেক্স, আইডিএলসি ফাইন্যান্স, নিউজিল্যান্ড ডেইরি, রেনাটা পিএলসি, কোকা-কোলা, কনকর্ড, ট্রান্সকম, বিকাশ, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, জোটুন বাংলাদেশ, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি, মেটলাইফ এবং ব্র্যাক ব্যাংক।
The University of Dhaka পেজ খেকে

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *