·

·
নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী ডুবুরি সাদিকের পরিবারের মাঝে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা-কর্মচারী কল্যাণ তহবিল, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং স্থানীয় ক্রীড়া সংগঠন ‘সোনালি সকাল’-এর পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট ২০২৬) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডুবুরি সাদিকের পরিবারের সদস্যদের হাতে এসব চেক তুলে দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি, পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন); লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি, পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স); স্থানীয় ক্রীড়া সংগঠন ‘সোনালি সকাল’-এর সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মহাপরিচালক ডুবুরি সাদিকের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন এবং কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী ডুবুরি সাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Bangladesh Fire Service & Civil Defence পেজ খেকে

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *