সামাজিক সচেতনতার গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাট্যপাড়া মিডিয়ার নতুন কাজ ‘বাজির তাস’। অনলাইন জুয়ার বিস্তার ও এর ভয়াবহ সামাজিক প্রভাবকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নাটকটি। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে।

মধ্যবিত্ত একটি পরিবারের গল্পের ভেতর দিয়ে দেখানো হবে, কীভাবে জুয়ার নেশা ধীরে ধীরে একজন মানুষকে তার পরিবার, সম্পর্ক ও স্বাভাবিক জীবন থেকে দূরে নিয়ে যেতে পারে। তবে এটি কেবল জুয়ার নেতিবাচক দিক দেখানোর গল্প নয়, ভুল পথ থেকে ফিরে আসার সুযোগ ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার বার্তাও থাকছে এতে।

নাট্যপাড়া মিডিয়ার দ্বিতীয় প্রযোজনা হিসেবে ‘বাজির তাস’ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে নির্মাণ ভাবনার কারণেও। বর্তমানে অনলাইনভিত্তিক বিনোদন কনটেন্টের বড় একটি অংশ যেখানে প্রেম, সম্পর্ক ও হালকা বিনোদনকে ঘিরে তৈরি হচ্ছে, সেখানে তুলনামূলকভাবে কঠিন ও সময়োপযোগী একটি সামাজিক বিষয়কে গল্পের কেন্দ্রে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

পরিচালনায় রয়েছেন পরিচালক অরিন্দম মুখার্জী বিংকু। গল্পের আবেগ ও পারিবারিক দ্বন্দ্বকে সামনে রেখে সামাজিক বার্তাটি দর্শকের কাছে সহজভাবে পৌঁছে দেয়ার চেষ্টা করছেন তিনি।

পরিচালকের ভাষায়, শুধু বিনোদন দেয়াই নয়, একটি গল্প শেষ হওয়ার পর দর্শকের মনে যদি কোনো প্রশ্ন তৈরি হয় বা নিজের জীবন ও সমাজ নিয়ে ভাবার সুযোগ তৈরি হয়, তাহলেই নির্মাণ সার্থক।

‘বাজির তাস’-এর রচনা তৈমুর খান। প্রযোজক রায়হান নবী। সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় রয়েছেন ওমর শরীফ খান সাইকি ও মো. গোলাম রসুল সরদার বাঁধন।

নাটকটিতে অভিনয় করছেন জাহিদ আশিক, শেখ চাঁদনি, শাহিন মৃধা, রাশেদা রাখী, বাঁধন, অতিথি শিল্পী বাপ্পী হায়দার, মোশাররফ ভূঁইয়া, পলাশ ও অরিন্দম মুখার্জী বিংকু।

‘বাজির তাস’ আলাদা করে নজর কাড়ছে এর বিষয়বস্তুর কারণে। অনলাইন জুয়ার মতো একটি সামাজিক সংকটকে বিনোদনের গল্পের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরার এই উদ্যোগ কতটা সাড়া ফেলে, এখন সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্টরা।

তবে একটি বিষয় নিশ্চিত নাট্যপাড়া মিডিয়া ও পরিচালক অরিন্দম মুখার্জী বিংকু ‘বাজির তাস’-এর মাধ্যমে শুধু একটি গল্প বলার চেষ্টা করছেন না, বরং বিনোদনের পর্দায় একটি প্রয়োজনীয় সামাজিক প্রশ্নও তুলে ধরছেন।
-প্রেস রিলিজ

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *