মাদারীপুরে সেবাখাতে জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিক সম্পৃক্ততার আহ্বানমাদারীপুরে আয়োজিত টিআইবির সনাক, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর অভিজ্ঞতা বিনিময় সভায় স্থানীয় সেবাখাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচার প্রতিষ্ঠায় নাগরিকদের আরও কার্যকর সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়। সনাক সভাপতি খান মো. শহীদ-এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেওয়া প্রায় শতাধিক সনাক, ইয়েস ও এসিজি সদস্যদের মাঝে ছিলো অভিন্ন প্রত্যয় — প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকের অংশগ্রহণ যত বাড়বে, সেবাখাতে জবাবদিহিতা ততই শক্তিশালী হবে। এবং এই অভিজ্ঞতা বিনিময় সভায় সনাক সহ-সভাপতি আন্না আক্তার উপস্থিত সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান।টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান সভায় ভলান্টারি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে সমমনা সংগঠনগুলোর মধ্যে কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।Transparency International Bangladesh (TIB) পেজ থেকে Post Views: 106 Post navigation জাতীয় সংসদে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি জানালেন এমপি অধ্যক্ষ আব্দুল আলিম নেত্রকোণায় মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালন