ওয়াশিংটন ডিসি, (যুক্তরাষ্ট্র), ১২ ভাদ্র (২৭ আগস্ট):

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী Chris Wright-এর মধ্যে আজ যুক্তরাষ্ট্রে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহার, Small Modular Reactor (SMR), জ্বালানি নিরাপত্তা, পারস্পরিক বোঝাপড়া এবং জ্বালানি খাতে সহযোগিতা ও সহায়তার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে আধুনিক ও নিরাপদ পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে উন্নত পারমাণবিক প্রযুক্তি, বিশেষ করে Small Modular Reactor (SMR)-এর সম্ভাবনা বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ, নিরাপদ, সুরক্ষিত ও দায়িত্বশীল ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে যুক্তরাষ্ট্রসহ প্রযুক্তিগতভাবে অগ্রসর দেশগুলোর সঙ্গে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী (সেক্রেটারি অফ এনার্জি) Chris Wright বাংলাদেশের সঙ্গে জ্বালানি ও পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি আধুনিক পারমাণবিক প্রযুক্তি এবং Small Modular Reactor (SMR)-এর উন্নয়ন ও সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ও পরবর্তী প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি, বিশেষ করে SMR-এর দ্রুত উন্নয়ন ও ব্যবহারকে গুরুত্ব দিচ্ছে।

দুই দেশের মন্ত্রীর মধ্যে আলোচনায় শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা, SMR প্রযুক্তি, জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা ও সহায়তা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতাকে আরো গভীর করার পাশাপাশি ভবিষ্যতে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি এবং জ্বালানি খাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উন্নত প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারদের সাথে সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ উন্নত পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের সম্ভাবনা নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয়ভাবে মতবিনিময় করছে।
-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *