নিউটার্ন রিপোর্ট :
২৯ আগস্ট ২০২৬ শনিবার বেলা ৩ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন, রমনা, ঢাকায় গণফোরাম প্রতিষ্ঠাতা ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন এর সংবর্ধনা ও ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশে সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন এবং দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জ্যেষ্ঠ এডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি (ভারপ্রাপ্ত), গণফোরাম।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *