ক্লাসিক রাউন্ডে ভাল পারফর্ম করতে না পারায় শেষ র্যাপিড রাউন্ডের আগে চাপে ছিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। চার গেমের এই রাউন্ডই হয়ে ওঠে আসল ফাইনাল। সেখানেই ফ্যাবিয়ানো কারুয়ানাকে কিস্তিমাত করেছেন প্রজ্ঞানন্দ। স্পোর্টস ডেস্ক : ইতিহাস রমেশবাবু প্রজ্ঞানন্দের। প্রথম ভারতীয় দাবাড়ু হিসেবে গ্র্যান্ড চেজ ট্যুর খেতাব জিতলেন তিনি। পিছিয়ে থেকেও ফাইনালে ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন প্রজ্ঞানন্দ।আনন্দবাজার ডট কম ফাইনালে এক সময় ছ’পয়েন্টে পিছিয়ে ছিলেন প্রজ্ঞানন্দ। কারুয়ানাকে দু’টি র্যাপিড গেমে হারিয়ে দেন। তার পর ব্লিৎজ় গেমে ১৫-১৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালেও কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে ভারতের ২১ বছরের গ্র্যান্ডমাস্টারকে। প্রথম ক্লাসিক গেমে ০-৬ ব্যবধানে হেরে যান প্রজ্ঞানন্দ। দ্বিতীয় ক্লাসিক গেম ৩-৩ ফলে ড্র হয়। ফলে ব্যবধান কমাতে পারেননি। দু’টি র্যাপিড গেম জিতে লড়াইয়ে ফেরেন প্রজ্ঞানন্দ। আগ্রাসী দাবা খেলে ফাইনাল জমিয়ে দেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। র্যাপিড রাউন্ডে চাপে ছিলেন দুই দাবাড়ুই। কারণ চার গেমের এই রাউন্ডই হয়ে ওঠে আসল ফাইনাল। সেখানেই চাপ সামলে কিস্তিমাত করেছেন প্রজ্ঞানন্দ। প্রথম গেমে কিছুটা চাপে পড়ে যান ভারতীয় গ্র্যান্ডমাস্টার। জয়ের কাছাকাছি পৌঁছেও সময়ের চাপে ভুল চাল দিয়ে পরিস্থিতি জটিল করে ফেলেন। কারুয়ানাও ভুল করলে ম্যাচ ড্র হয়। পরের ম্যাচগুলি জিতে ১৫-১৩ ব্যবধানে জয় নিশ্চিত করেন প্রজ্ঞানন্দ। গ্র্যান্ড চেজ ট্যুর জয়ের জন্য ২ লাখ ডলার পুরস্কার পেয়েছেন প্রজ্ঞানন্দ। ভারতীয় টাকায় প্রায় ১ কোটি ৯১ লাখ টাকা। এটাই প্রজ্ঞানন্দের দাবাজীবনের সবচেয়ে বড় সাফল্য। ভারতীয় দাবায় নতুন মুকুট যোগ করলেন তিনি। Post Views: 21 Post navigation দুপুরে প্রায়শই ভাতঘুম দেন বাঙালি ব্যাডমিন্টন তারকা! সকালে স্মুদিতে চুমুক লক্ষ্য সেনের, কী থাকে তাতে