আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ জনে দাঁড়িয়েছে এবং ১৫০০ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। শনিবার (২৯ আগস্ট) পর্যন্ত নদীগুলোর ভাটি অঞ্চল থেকে একের পর এক মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে আনাদোলু এজেন্সি। নেপাল পুলিশ জানিয়েছে, তারা এ পর্যন্ত ৬১৬টি মরদেহ উদ্ধার করেছে, যার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত চিতওয়ানে ২৩৩টি এবং পূর্ব নওয়ালপরাসিতে ১৫৮টি মৃতদেহ পাওয়া গেছে। এছাড়া হিমালয় থেকে উৎপন্ন হওয়া ভোটেকোশী ও ত্রিশূলি নদীর উপচে পড়া পানিতে ভেসে যাওয়া ডজনখানেক মানুষের লাশ গোর্খা, ধাদিং ও নুয়াকোট অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে, যাদের অনেকের মরদেহ ভারত সীমান্ত পর্যন্ত ভেসে গেছে। নেপাল অংশে ৫১১ জন বিদেশি নাগরিকসহ মোট ৬৩৮ জন এখনও নিখোঁজ রয়েছেন। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে জানা গেছে, দেশটির তিব্বত অংশে সাতজনের মৃত্যু হয়েছে এবং ৫৫৪ জন মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযানের অংশ হিসেবে নেপালি কর্তৃপক্ষ জানিয়েছে, ২ হাজার ৩০১ জন মানুষকে উদ্ধার বা আহতাবস্থায় চিকিৎসা প্রদান করা হয়েছে, যাদের বেশিরভাগই নুয়াকোট ও রসুয়া জেলার বাসিন্দা। বর্তমানে ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় জেলাগুলোতে ৪ হাজার ৮১১ জন পুলিশ সদস্য উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন। এছাড়া দায়িত্ব পালনকালে ২৭ জন পুলিশ সদস্য এখনও নিখোঁজ রয়েছেন বলে পুলিশি তথ্যে উল্লেখ করা হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি Post Views: 11 Post navigation বন্যাবিধ্বস্ত নেপাল থেকে কলকাতায় ফিরলেন খরাজ, বিমাবন্দরে নেমে কী বললেন অভিনেতা?