হড়পা বান এবং ভূমিকম্পের জেরে বিধ্বস্ত নেপাল। সেখানেই ‘শিকার’ ছবির শুটিং করতে গিয়েছিলেন খরাজ। অবশেষে কলকাতায় ফিরতে পেরেছেন অভিনেতা।আন্তর্জাতিক ডেস্ক : নেপাল থেকে কলকাতায় ফিরলেন সস্ত্রীক খরাজ মুখোপাধ্যায়। গত দু’দিন উদ্বিগ্নে কাটিয়েছে তার অনুরাগীরা। ছেলে বিহু মুখোপাধ্যায় অভিনেতার প্রতি মুহূর্তের অবস্থা জানিয়েছেন সমাজমাধ্যমে। শহরে ফিরে অভিনেতা খরাজ সকলকে আশ্বস্ত করলেন তিনি এবং তার স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায় নিরাপদে ফিরেছেন কলকাতায়।আনন্দবাজার ডট কম হড়পা বান এবং ভূমিকম্পের জেরে বিধ্বস্ত নেপাল। সেখানেই বাংলাদেশের ছবি ‘শিকার’-এর শুটিং করতে গিয়েছিলেন খরাজ। তার মাঝেই ঘটে বিপত্তি। কলকাতা বিমানবন্দরে নেমে খরাজ বলেন, “আমি এবং স্ত্রী প্রতিভা কলকাতায় ফিরলাম। আমরা পোখরায় শুটিং করতে গিয়েছিলাম। তার পর অনেক সমস্যা পেরিয়ে গোরখপুরে আসি। সেখান থেকে কলকাতায়। বহু মানুষ চিন্তাপ্রকাশ করেছেন। সকলের ভালবাসায় আমরা সাবধানে কলকাতায় ফিরতে পেরেছি। আগামী দিনে আরও অনেক ভাল কাজ উপহার দেব আশা করছি।” একই সময়ে নেপালে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাসও। অভিনেত্রী জানিয়েছিলেন তিনি তখনও নেপালেই রয়েছেন। কিন্তু নিরাপদে আছেন। ছবির কাজের জন্য যারা নেপালে ছিলেন তারা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন। শুক্রবার কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরবেন নায়িকা। অন্য দিকে অভিনেতা রজতাভ দত্তও একই ছবির শুটিংয়ে নেপালে গিয়েছিলেন। তবে দুর্ঘটনার আগেই কলকাতায় ফিরে আসেন। Post Views: 17 Post navigation হ্রদের তীর ভেঙে বন্যার ‘উচ্চ সতর্কতা’ জারি করলো চীন