ঢাকা :ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে প্রক্সি প্রার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার অভিযোগে মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসা ছয় প্রার্থীকে আটক করা হয়েছে। গতকাল বাংলাদেশ সচিবালয়ের ভূমি মন্ত্রণালয়ে অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।অফিস সহায়ক পদে প্রিলিমিনারি পরীক্ষা গত ১১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা ১৫ মে অনুষ্ঠিত হয়। গতকাল ৮০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেয়ার সময় কয়েকজন প্রার্থীর হাতের লেখা ও মেধা যাচাই করতে গিয়ে অসঙ্গতি ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে ছয় জন প্রার্থী প্রক্সি প্রার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করে।আটক ছয় প্রার্থী হলেন-সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মো. রবিউল, রংপুরের মিঠাপুকুর উপজেলার মো. আসাদুজ্জামান খান, বগুড়ার সোনাতলা উপজেলার মো. রাকিব হাসান ও মো. শুভ মিয়া, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মো. রাকিবুল হাসান এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মো. সবুজ ইসলাম।ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে ছয় প্রার্থীকে রাতে বাংলাদেশ সচিবালয় থেকে শাহবাগ থানায় নেয়া হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। Post Views: 4 Post navigation জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান