প্রথম নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের সফলতার পর ঘোষণা করা হয়েছে দ্বিতীয় নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬। বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্রকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম নিউ ইয়র্ক বাংলা ফিল্মফেস্টিভ্যাল ২০২৫। প্রিয়জন ফিল্মস এবং লেমন স্টুডিও যৌথ সহযোগিতায় রক পেপার সিজার এন্টারটেইনমেন্ট আয়োজন করবে এই বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। সার্বিক সহযোগিতায় থাকবে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)।

শর্টফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম, ওয়েব ফিল্ম এবং পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র এই চারটি ক্যাটাগরিতে নির্মিত সকল বাংলা চলচ্চিত্র এখানে প্রদর্শিত হবে। এবং সর্বক্ষেত্রে সেরাদের পুরস্কার প্রদান করা হবে।

এ বিষয়ে নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬ এর আহবায়ক প্রযোজক অলিভ আহমেদ জানান, আমরা চেষ্টা করছি আমেরিকায় বাংলা চলচ্চিত্রের একটি প্লাটফর্ম তৈরী করতে। প্রথম নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আমরা যে সাড়া পেয়েছি আমরা সেই পথে এগিয়ে যেতে চাই। আমাদের রয়েছে অভিজ্ঞ জুড়িবোর্ড। ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে আছেন পিকলু চৌধুরী এবং প্রোগ্রাম ডিরেক্টর তানভীর খায়ের।

সদস্য সচিব জনাব লিটু আনাম বলেন, বাংলা চলচ্চিত্রের ইতিহাস অনেক সমৃদ্ধ, আমরা তাদের মূল্যায়ন করতে চাই যারা বাংলা চলচ্চিত্রের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন।

তিনি বাংলাদেশের সকল নির্মাতা এবং প্রযোজককে অনুরোধ জানান তারা যেন ২০২৬ সালে তাদের নির্মিত সেরা কাজটি নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে জমা দেন। mov কিংবা mp4 ফর্মেটে সকল দৈর্ঘ্যের চলচ্চিত্র জমা দেয়া যাবে। ড্রাইভ লিংক submit@nybanglaff.org ইমেইল করা যাবে। এছাড়া ফিল্মফ্রিওয়ে প্লাটফর্মের মাধ্যমেও চলচ্চিত্র জমা দেয়া যাবে।

আয়োজনের আহবায়ক অলিভ আহমেদ জানান, উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী বছরের শুরুতে, নিউইয়র্ক-এ। দ্রুতই তারিখ ও ভেন্যু জানানো হবে ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.nubanglaff.org
-সংবাদ বিজ্ঞপ্তি

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *