সংবাদ খোঁজা, পড়া, পরে আবার খুঁজে পাওয়া কিংবা ইন্টারনেট ছাড়া পড়া—এসব কাজকে আরও সহজ করার লক্ষ্য নিয়ে নতুন অ্যাপ সংস্করণ নিয়ে এসেছে অনলাইন নিউজ পোর্টাল সে অলওয়েজ ট্রুথ।ব্যবহারকারী কোনো সংবাদ গুরুত্বপূর্ণ মনে করলে সেটি বুকমার্ক করে রাখতে পারবেন। বুকমার্ক থেকে সরিয়ে না দেয়া পর্যন্ত সেটি অফলাইনে পড়া যাবে। এতে একই প্রতিবেদনের জন্য বারবার অনুসন্ধান করার প্রয়োজন কমবে। ব্যবহারকারী নিজের পছন্দের সংবাদগুলো এক জায়গায় রেখে দিতে পারবেন। অ্যাপের ভেতরে রয়েছে সহজ অনুসন্ধান, সংবাদ শোনা, বিভাগ-জেলা-উপজেলা অনুযায়ী খবর, সরাসরি সংবাদ, ভিডিও এবং তথ্য যাচাইয়ের সুবিধা। সম্পাদক ও প্রকাশক আল আমিন বলেন, “আমরা সংবাদ ব্যবহারকে যতটা সম্ভব সহজ করতে চেয়েছি। একজন পাঠক যেন অপ্রয়োজনীয় ধাপে না গিয়ে তার প্রয়োজনীয় সংবাদে পৌঁছাতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।” তিনি আরও বলেন, “সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে পাঠকের জন্য গুরুত্বপূর্ণ সংবাদগুলোও এক জায়গায় রাখা যাবে। আমরা আশা করছি এতে পুরো সংবাদপাঠের অভিজ্ঞতাই আরও সহজ হবে।” -প্রেস রিলিজ Post Views: 30 Post navigation ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা