ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে চুরি, নগদ টাকাসহ মালামাল লুট।
মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা বাজারে একটি অ্যালুমিনিয়ামের দোকানের পিছনের টিন কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ ৫৫ হাজার টাকা ও প্রায় ৬০ হাজার টাকা মূল্যের পিতল, তামা ও কাঁসার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক।
চুরি হওয়া দোকানটি ভাঙ্গা বাজারের ‘মেসার্স ভূইয়া এ্যালুমিনিয়াম স্টোরের সত্বাধিকারী মোঃ ফিরোজ ভূইয়া (৪৮)এর দোকানে এ ঘটনা ঘটে। তিনি ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে দোকানের মালামাল গুছিয়ে কর্মচারীসহ দোকান বন্ধ করে তালা দিয়ে নিজ বাড়িতে যান।পরদিন রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে দোকানে এসে তিনি দেখতে পান, দুটি সাটারের একটির ভেতরের আংটা লোহার রড দিয়ে আটকানো রয়েছে।
পরে দোকানে প্রবেশ করে তিনি মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। ক্যাশ ড্রয়ার খোলা এবং দোকানের পেছনের টিন কাটা অবস্থায় দেখতে পায়।এ সময় ক্যাশ ড্রয়ারে থাকা নগদ ৫৫ হাজার টাকা এবং আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের পিতল, তামা ও কাঁসার মালামাল নিয়ে দু্বৃত্তরা নিয়ে যায় ।
দোকানে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, শনিবার রাত ৮টা ৩৩ মিনিটের দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি দোকানের পেছনের টিন কেটে ভেতরে প্রবেশ করেন। পরে ক্যাশ ড্রয়ার থেকে নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে চক্রটি পালিয়ে যায় বলে অভিযোগ করেন দোকান মালিক।
এ ঘটনায় দোকান মালিক মোঃ ফিরোজ ভূইয়া অজ্ঞাতনামা ওই চোরকে সনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ভাঙ্গা থানা তদন্ত ওসিকে কল দিলে তিনি বলেন বিষয়টা আমার জানা নাই।পরে থানার সেকেন্ড অফিসার সাক্রাতুলের মুঠো ফোনে কল দিলে তিনি কল রিসিভ করেনি।
উল্লেখ,গত ১৭ সেপ্টম্বর তারিখে বাজারের সবচেয়ে বড় ওষুধের দোকানে চুরি ঘটনা ঘটেছে।পর পর দুইদিন দুইটা চুরির ঘটনায় ব্যবসায়িদের মনে চরম আতংক কাজ করছে।তারা বলতেছে পুলিশ ঠিক মতো কাজ করলে আমরা ব্যবসায়িরা এতোটা অনিরাপদ থাকতাম না।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *