দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৩৭ হাজার ৫’শ টাকা। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে খবর২২ সেপ্টেম্বর সকাল ০৬১০ ঘটিকায়, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪২/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বেলদহী নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৩৭ হাজার ৫’শ টাকা।বিজিবি জানায়,উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের সনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে। Post Views: 26 Post navigation আটপাড়ায় নবনিযুক্ত ইউএনওর সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে উদ্ধার পথভ্রষ্ট কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করল বিজিবি