আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় পথ হারিয়ে ফেলা সাথী আক্তার (১৫) নামের এক কিশোরীকে উদ্ধার করে তার পরিবারের কাছে নিরাপদ হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকালে সমস্ত আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে কিশোরীকে তার বাবার জিম্মায় তুলে দেয়া হয়।বিজিবি সূত্র জানায়, ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে পাটগ্রাম উপজেলার পাইকারপাড়া সীমান্ত এলাকায় এক কিশোরীকে দিকবিদিক ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি স্থানীয়রা বিজিবি টহল দলকে জানালে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে কিশোরীর সাথে কথা বলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরীটি তার নাম সাথী আক্তার, বাবা হেলাল সর্দার এবং বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার কেচুয়ারচর গ্রামে বলে জানায়।পরবর্তীতে বিজিবি তথ্যগুলোর সত্যতা যাচাইয়ের জন্য শরীয়তপুরের গোসাইরহাট থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পুলিশের সহায়তায় পরিবারটির সন্ধান মিললে কিশোরীর বাবা হেলাল সর্দার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্য লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে উপস্থিত হন। সেখানে কিশোরী তার বাবাকে সনাক্ত করলে এবং প্রয়োজনীয় তথ্য প্রমাণ মেলানোর পর তাকে পরিবারের কাছে নিরাপদে তুলে দেয় বিজিবির টহল দল।এ বিষয়ে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় উদ্ধার হওয়া কিশোরীটির সঠিক পরিচয় নিশ্চিতের পর সম্পূর্ণ নিরাপদে তাকে স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। বিজিবি কেবল সীমান্ত রক্ষায় নয়, যেকোনো মানবিক সহায়তায় সাধারণ মানুষের পাশে রয়েছে। Post Views: 34 Post navigation দিনাজপুর ব্যাটালিয়ন বিশেষ অভিযানে পীরগঞ্জ সীমান্তে ভারতীয় মদ উদ্ধার