নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার আটপাড়া উপজেলায় আগামী ৬ মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এতে মোঃ নাজমুল হুদাকে আহ্বায়ক এবং আল আকরাম খানকে সদস্য সচিব করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর (রবিবার) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী ইফতেখার শামীম এবং সদস্য সচিব মোঃ ফাহিম রহমান খান (পাঠান) এই কমিটির অনুমোদন দেন। সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক মিনহাজ সোহেলের সুপারিশক্রমে এ কমিটি অনুমোদিত হয়। অনুমোদিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মহিবুর রহমান খান মাস্টার এবং যুগ্ম আহ্বায়ক পদে আবুল হাসেম খান দায়িত্ব পেয়েছেন। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে তৌফিকুল ইসলাম আবির ও যুগ্ম সদস্য সচিব পদে মনিরুল ইসলাম মনোনীত হয়েছেন। কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে মোস্তাক আহমেদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মোশাররফ হোসেন অন্তর, এনামুল মিঞা ও সানোয়ার হোসেন ইমরান স্থান পেয়েছেন। এছাড়া কমিটির সদস্য পদে রয়েছেন ইমন খান, মোঃ নূরুল হক, পায়েল খান এবং মীর মাহদী হাসান ইমন। অনুমোদিত আংশিক কমিটিকে আগামী ১৪ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দপ্তর মারফত জেলা সাংগঠনিক সম্পাদকের নিকট উপস্থাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। Post Views: 44 Post navigation দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর উদ্যোগে এসএসসি পরীক্ষাকে সামনে রেখে নির্বাচনী পরীক্ষা প্রস্তুতি বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে সেমিনার, র্যালি