দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে দিনাজপুর জেলার বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ ২ অক্টোবর ২০২৬ তারিখে প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ০২ সেপ্টেম্বর ২০২৬, রাত ০১২০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ রামচন্দ্রপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৯/১-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ বালান্দর নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৪৯ বোতল ভারতীয় মদ (কসমস ফিফটি) উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৭৩,৫০০/- (তিয়াত্তর হাজার পাঁচশত) টাকা। বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের সনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে। Post Views: 49 Post navigation বিজিবি’র বিশেষ অভিযানে ১ কোটি ২৯ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের কষ্টি, বেলে এবং শ্বেত পাথরের খণ্ডাংশ উদ্ধার দিনাজপুরে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্যজ্বালানি রূপান্তর” শীর্ষক নীতি সংলাপ অনুষ্ঠিত