তরুণ যখন বারান্দা থেকে লাফ দেয়ার চেষ্টা করছিলেন, তখন এক এসি মেরামতকারী তাকে বাঁচানোর চেষ্টা করেন। এসি যন্ত্র মেরামতকারীকে বিষণ্ণতায় ভোগার কথা জানিয়েছিলেন তরুণ বলে খবর। আন্তর্জাতিক ডেস্ক : বহুতলের ৪৩তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক তরুণ। বারান্দা থেকে লাফ মারতেই উড়ে এসে মাটিতে আছড়ে পড়েন তিনি। আঘাতের তীব্রতা এতটাই ছিল মাটিতে পড়ার পর দ্বিখণ্ডিত হয়ে যায় তার দেহটি। নয়ডার সেক্টর ৯৪-এর সুপারনোভা সোসাইটির সেই ভয়াবহ ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ঘটনার বীভৎসতা দেখে শিউরে উঠেছেন নেটাগরিকরা। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।আনন্দবাজার ডট কম পুলিশ সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন যিনি তার নাম সম্ভব জৈন। গুরুগ্রামের আইএমটি মানেসার এলাকার বাসিন্দা। আত্মহত্যা করার ঠিক এক দিন আগে ওই ব্যক্তি সুপারনোভা সোসাইটিতে একটি রুম বুক করেছিলেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তিনি যখন লাফ দেয়ার চেষ্টা করছিলেন, তখন এক এসি মেরামতকারী তাকে বাঁচানোর চেষ্টা করেন। এসি যন্ত্র মেরামতকারীকে বিষণ্ণতায় ভোগার কথা জানিয়েছিলেন তরুণ বলে খবর। উজ্জ্বল দোভাল নামের এক সাংবাদিক তার এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন। সেই ভিডিয়োয় মর্মান্তিক ঘটনাটির ঠিক আগের মুহূর্তটি ধরা পড়েছে। ভিডিয়োয় দেখা যায়, এক ব্যক্তি বহুতল ভবনটির একটি বারান্দার বাইরের কার্নিশে দাঁড়িয়ে আছেন। আর নিচে থাকা লোকজন আতঙ্কে চিৎকার করে উঠছেন এবং ভিডিয়ো করছেন। মাটিতে পড়ার সময় একটি বিকট শব্দ শোনা গেছে ভিডিয়োয়। শনিবার সকাল ১১টা ২৭ মিনিট নাগাদ সম্ভব বহুতলের বারান্দায় উঠে বাইরে ঝুলতে শুরু করেন। পাশের ৪২২৭ নম্বর ঘরে কাজ করছিলেন কয়েক জন এসি মেরামতকারী। তারা দেখতে পেয়ে বাইরে এসে সম্ভবকে বারান্দার ভিতরে ফিরে আসার জন্য বোঝানোর চেষ্টা করেন। পুলিশ জানিয়েছে, সেই সময় সম্ভব তাদের জানান যে তিনি তীব্র হতাশায় ভুগছেন এবং আর বাচতে চান না। এর পরই তিনি বারান্দা থেকে নিচে ঝাঁপ দেন। খবর পেয়ে সেক্টর-১২৬ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ ঘটনাস্থল থেকে তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্তে পুলিশ জানতে পারে, ঘটনার আগে সম্ভব একটি ভিডিয়ো রেকর্ড করেছিলেন। সেখানে তিনি আর্থিক সমস্যার কথা উল্লেখ করেন এবং আত্মহত্যার করার কথা জানান বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। ভিডিয়োটি আরও পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া সম্ভবের ফোন থেকে বাবার সঙ্গে হওয়া হোয়াট্সঅ্যাপ চ্যাটও উদ্ধার করেছে পুলিশ। সেখানে আত্মহত্যার কথা লিখেছিলেন সম্ভব বলেও তদন্তকারীরা জানিয়েছেন। Post Views: 8 Post navigation ট্রাম্পের রপ্তানি নিষেধাজ্ঞা হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭ নন্দীগ্রামে সে দিন পা ভাঙেনি মমতার! এ বারে নথি দেখিয়ে শুভেন্দু বললেন, ‘মিথ্যা প্রচার করার অভিযোগে তদন্ত হবে’