আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের হাতীবান্ধায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে আপন বড় ভাই ও তার লোকজনের হামলায় ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বড় ভাই নুর ইসলাম ও শামিম বিন ইফতেখার বাবু নামের দুজনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার নুর মোহাম্মদ ওরফে ঢাকাইয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল আপন বড় ভাই নুর ইসলামের। পূর্বের সেই বিরোধপূর্ণ জমি নিয়ে দ্বন্দ্বে জড়ান দুই ভাই৷ এর একপর্যায়ে নুর ইসলামসহ তার লোকজনের সঙ্গে হাতাহাতি শুরু হয় নুর মোহাম্মদের। এ সময় নুর ইসলাম লাঠি দিয়ে ছোট ভাই নুর মোহাম্মদের বুকে আঘাত করলে মাটিতে পড়ে যায়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যর চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মারা যান নুর মোহাম্মদ। নুর মোহাম্মদের স্ত্রী পারভীন বেগম জানান, গুরুতর অবস্থায় যখন নুর মোহাম্মদকে হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয় সেখানে আবারো হামলা চালায় নুর ইসলামের লোকজন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে প্রেরণ করেন৷ রংপুরে নেয়ার মাঝপথেই নুর মোহাম্মদের মৃত্যু হয়৷ হাতীবান্ধা থানার ওসি আশরাফুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলায় নিয়ে আসা হয়েছে।ইতোমধ্যে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে। Post Views: 36 Post navigation আটপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে র্যালি ও আলোচনা সভা আতিকুল ইসলাম আতিককে বিজয়ী করার আহ্বান: তেলিগাতী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে বর্তমান মেম্বার