আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি: ‘ নেত্রকোণার আটপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মাসুম চৌধুরী, তেলিগাতী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুল হক চন্দন এবং আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফিল আলম সোহেল, সভায় বক্তারা বলেন, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের দায়িত্ব অপরিসীম। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। Post Views: 34 Post navigation দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগ স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী কর্মচারীদের মানববন্ধন