মোঃ ওয়াহেদুর রহমান দিনাজপুর।।দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মোঃ আব্দুল হামিদ শাহ্ । বুধবার দুপুর ১২ টায় দলীয় কার্যালয় থেকে বেতদিঘী ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্ দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা দেয়ার ফলে সারা দেশের ন্যায় দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা নড়ে চড়ে বসেছেন। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নবাসী তাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চায়। এ জন্য সাধারণ জনগণের আশা আঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে চেয়ারম্যান পদে দাঁড়ানোর আশা ব্যক্ত করছেন। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে তিনি নন। দল যাকে মনোনয়ন দিবে সেই দলীয় ভাবে নির্বাচনের প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন। এই প্রত্যাশায় বেতদিঘী ইউনিয়ন বাসীর কাছে দোয়া প্রার্থনা করছেন মনোনয়ন প্রত্যাশী মোঃ আব্দুল হামিদ শাহ। Post Views: 36 Post navigation দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রিজটি সংস্কার না করায় নষ্ট হচ্ছে