দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর সদরে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে আশরাফ আলী বাদী হয়ে দিনাজপুর আদালতে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউনিয়নের খানপুর শাহাপুকুর গ্রামের আশরাফ আলী জানান, একই ইউনিয়নের শ্রী চন্দ্রপুর গ্রামের মোঃ মাজেদুর, ফজলুর, মোছাঃ সাহিনা আক্তার ও শাহিনেরর নিকট ১ লক্ষ ৯৫ হাজার ২৫০ টাকা পাওনা রয়েছে। তাদের নিকট উক্ত পাওনা টাকা চাইতে গেলে তারা ব্যক্তিগত সমস্যার কথা বলে সময় ক্ষেপণ করে। সে কারণে আমি তাদের বিরুদ্ধে স্থানীয় ইউপি কার্যালয়ে অভিযোগ দায়ের করি। ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠকে তারা বিভিন্ন সমস্যা দেখিয়ে তালবাহানা শুরু করে। এমনকি তারা পরবর্তীতে ইউনিয়ন পরিষদে সালিশের তারিখগুলোতে অনুপস্থিত থাকে। গত ৫ জুন ২০২৬ তারিখ বিকেলে পাওনা টাকা চাইতে গিয়ে তারা নানা রকম সমস্যার কথা উল্লেখ করে আরও সময় চায়। সে সময় মৌখিক প্রতিবাদ করলে তারা পাওনা টাকা ফেরত দিবে না বলে হুমকি প্রদর্শন করে। এ বিষয়ে স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হয়ে কোতয়ালী থানায় অভিযোগ দিয়েও সুরাহা হয়নি। উপায়ন্ত না পেয়ে ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আশরাফ আলী বাদী হয়ে আদালতে ৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩০৪৬/২৬। এই মামলা দায়েরের পর বিবাদীরা মামলা তুলে নেয়ার জন্য বাদীকে নানারকম ভয়ভীতি ও হুমকি অব্যাহত রেখেছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *