শোনা যাচ্ছে, এই নতুন ওয়েব সিরিজ়ে রয়েছেন একগুচ্ছ তারকা। জোরকদমে শহরের বিভিন্ন প্রান্তে চলছে শুটিং। সিরিজ়ের নাম ‘স্পেশ্যাল ব্রাঞ্চ’।

বিনোদন ডেস্ক :

একই ওয়েব সিরিজ়ে দুই নায়িকা? টলিপাড়ার অন্দরের ফিসফাস এ বার একই সিরিজ়ে দেখা যাবে অভিনেত্রী সোহিনী সরকার এবং রুকমা রায়কে। নতুন সিরিজ় ‘স্পেশ্যাল ব্রাঞ্চ’-এর শুটিং নাকি শুরু করেছেন পরিচালক অয়ন চক্রবর্তী। তবে এখনও এই বিষয়ে চূড়ান্ত কিছু ঘোষণা হয়নি।

শোনা যাচ্ছে, এই নতুন ওয়েব সিরিজ়ে রয়েছেন একগুচ্ছ তারকা। জোরকদমে শহরের বিভিন্ন প্রান্তে চলছে শুটিং। সিরিজ়ের নাম যেহেতু ‘স্পেশ্যাল ব্রাঞ্চ’, ফলে কিছুটা আন্দাজ করতে পারা যায় যে, অপরাধ এবং পুলিশি তদন্তকে কেন্দ্র করে গড়ে উঠেছে কাহিনি। ‘হইচই’-এর জন্য নাকি নতুন সিরিজ় তৈরি করছেন অয়ন। এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-এর তরফে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তার মুখে কুলুপ।আনন্দবাজার ডট কম

শুধু সোহিনী আর রুকমা নয়, এ ছাড়াও নাকি নতুন সিরিজ়ে দেখা যাবে ইন্দ্রাশিস রায়, মৈনাক বন্দ্যোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়-সহ আরও অনেক অভিনেতাকে। প্রসঙ্গত, কিছু মাস আগে রুকমাকে এমনই এক ‘ক্রাইম থ্রিলার’ ঘরানার কাহিনিতে ছোটপর্দায় দেখা গিয়েছিল। যেখানে ঋষি কৌশিকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রহস্য উদ্‌ঘাটন করতে দেখা গিয়েছে তাকে। অপরাধীদের ধরতে দেখা গেছে।

সম্ভবত, নতুন সিরিজ়েও এমনই এক রূপে দেখা যাবে অভিনেত্রীকে। অন্য দিকে সোহিনীর নতুন কাজের পাশাপাশি শোনা গিয়েছে তিনি নাকি শীঘ্রই মা হতে চলেছেন। তবে এখনই এই বিষয়েও কোনও কিছু খোলসা করতে রাজি নন অভিনেত্রী। খবর, সোহিনী এবং তাঁর স্বামী শোভন গঙ্গোপাধ্যায় নাকি এই মুহূর্তগুলো পরতে পরতে উপভোগ করছেন। এর মধ্যে অবশ্য বিভিন্ন অনুষ্ঠানেও দেখা গেছে অভিনেত্রীকে। তিনি এখনও এই বিষয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *