অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব ও কথাবার্তাতেও বার বার মুগ্ধ করেছেন শাহরুখ খান। এ বার বলি তারকার ব্যক্তিত্বের এক অন্য দিক প্রকাশ্যে আনলেন ফরাহ খান।

বিনোদন ডেস্ক :

আবিশ্ব তার অসংখ্য অনুরাগী। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব ও কথাবার্তাতেও বার বার মুগ্ধ করেছেন শাহরুখ খান। এ বার বলি তারকার ব্যক্তিত্বের এক অন্য দিক প্রকাশ্যে আনলেন নৃত্যশিল্পী-পরিচালক ফরাহ খান। নিজের ছবি নিয়ে শাহরুখের উন্মাদনার কথা তুলে ধরলেন তিনি।আনন্দবাজার ডট কম

শাহরুখ যে মানুষ হিসেবে মানবিক, তা-ও প্রকাশ পায় ফরাহের মন্তব্য। পরিচালক তথা নৃত্যপরিচালক বলেন, “শাহরুখ এমনই মানুষ। ‘ওম শান্তি ওম’-এর বিশেষ প্রদর্শনের জন্য লন্ডনে যাওয়ার সময়ে ও সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। তখন অবশ্য আমাদের টিমে মাত্র চার জন ছিল।” এর পরেই আরও একটি ছবির উদাহরণ দেন তিনি। ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির বিশেষ প্রদর্শনে কলাকুশলীদের সকলকে দুবাই নিয়ে গিয়েছিলেন শাহরুখ।

ফরাহ বলেন, “‘হ্যাপি নিউ ইয়ার’-এর বিশেষ প্রদর্শনের সময়ে শাহরুখ ৫০ জনকে নিজের খরচে দুবাই নিয়ে গিয়েছিল। সিনেমাটোগ্রাফার, সঙ্গীত পরিচালক, সহকারী পরিচালক, কাউকে বাদ দেয়নি। তবে আমরা এতটাই ক্লান্ত ছিলাম যে, প্রিমিয়ারের সময়ে ঘুমিয়েই পড়েছিল।”

ফরাহ আরও জানান, মরাঠি ছবি ‘দেউল বন্ধ ২’-এর নির্মাতাদেরও সাহায্য করেছিলেন শাহরুখ। ছবিটি মুক্তির জন্য প্রয়োজনীয় যা কিছু, তার ব্যবস্থা করেছিল শাহরুখের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ় এন্টারটেনমেন্ট’। নির্মাতারা আর্থিক সমস্যায় রয়েছেন জানতে পেরে নাকি শাহরুখ সেই পুরো টাকারই ব্যবস্থা করে দিয়েছিলেন।

২০১৪ সালে মুক্তি পাওয়া ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, বোমান ইরানি, সোনু সুদ, ভিভান শাহ এবং জ্যাকি শ্রফ।

উল্লেখ্য, এ বার শাহরুখকে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে। চলতি বছরের জানুয়ারিতে ছবিমুক্তির দিন ঘোষণা করেছিলেন তিনি। ২০২৬ সালেরই ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘কিং’। এই ছবিতে দেখা যাবে শাহরুখ-কন্যা সুহানা খানকেও। তাকে এই প্রথম বড়পর্দায় দেখা যাবে। এর আগে ওটিটি ছবি ‘আর্চিজ়’-এ দেখা গিয়েছিল তাকে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *