·
দেশের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি প্রস্তুতি ।
দেশের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বিত কার্যক্রম গ্রহণ করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত ছিলেন সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, অতিরিক্ত সচিব (হাসপাতাল), স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক (প্রশাসন), সকল বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জন এবং বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকবৃন্দ।
সভায় বন্যাকবলিত এলাকায় ফোকাল পারসন নিয়োগ, প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম গঠন, জরুরি ওষুধ, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও অ্যান্টি-স্নেক ভেনমের পর্যাপ্ত মজুদ নিশ্চিতকরণ এবং গর্ভবতী নারী, শিশু ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা জোরদারের নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া বন্যাকবলিত এলাকায় সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের হাসপাতালগুলোতে পৃথক ডেঙ্গু ইউনিট ও মেডিকেল টিম প্রস্তুত রাখা, প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও স্যালাইনের মজুদ নিশ্চিত করা এবং সার্বক্ষণিক নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।
জনসাধারণকে বন্যা ও ডেঙ্গু-সংক্রান্ত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং প্রয়োজন হলে নিকটস্থ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সেবা গ্রহণের অনুরোধ জানানো হচ্ছে।

Directorate General of Health Services পেজ থেকে

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *